কুষ্টিয়ায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর প্রতিনিধি -ষ্টিয়ার দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম আজিজুল হক (৩২)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর (ফিিলপনগর) ইউনিয়নের দারোগার মোড় এলাকার মোহাম্মদ তায়েজ তাগাদ গিরির ছেল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ অস্ত্র উদ্ধার টিম দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আজিজুল হককে আটক করা হয়। আটককৃত কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড বুলেট এবং ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































